১৪ জুন ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
সিলেটের ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের ২০২৫-২০২৭ দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত সিলেটের সিনিয়র রিপোর্টার ও সাপ্তাহিক অপূর্ব সিলেটের সম্পাদক তাওহীদুল ইসলাম। বৃহস্পতিবার (১২ জুন) নির্বাচনের দিন সহ-সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
তাওহীদুল ইসলাম বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন প্রেসক্লাব সিলেট অনলাইন প্রেসক্লাবের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে নির্বাচিত করায় ক্লাবের সকল সদস্যদের তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তাওহীদুল ইসলাম সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের মীরমাটি গ্রামের মরহুম প্রকৌশলী আখতারুজ্জামান তোতা মাস্টারের ছেলে। তিনি ২০০৪ সাল থেকে সাংবাদিকতা পেশায় জড়িত এবং এ যাবৎ পর্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন।
উল্লেখ্য, সিলেট কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি পদে নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রশিদ ব্যালটের মাধ্যমে পুনরায় নির্বাচিত হয়েছেন।