শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ ডিসেম্বর ২০২১, ৬:১০ অপরাহ্ণ

সিলেটে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

আপডেট টাইম : ডিসেম্বর ২১, ২০২১ ৬:১০ অপরাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময় ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সিলেটে ৭০৬ জনকে পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ০.৮৫। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৯ জন সুস্থ হয়েছেন। এরমধ্যে সিলেটে ৩ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারের আরও ১ জন রয়েছেন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা। আর করোনা আক্রান্ত ৬ জনের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ২ জন রয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য থেকে জানা যায়, নতুন একজনসহ বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৮৩ জনের। এরমধ্যে সিলেটে ৮৭০ জন, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৮ এবং মৌলভীবাজারে ৭২ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার চিকিৎসাধীন আরও ১১৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ২৬ জন। আর সুস্থ্য হয়েছেন ৪৯ হাজার ৬১২ জন।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন