,

28 October 2026, 7:46 PM

জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস: বাসদ

আপডেট টাইম : October 28, 2026 7:46 PM



শেয়ার করুন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক সাধারণ কমরেড শফিকুর রহমান সুমন ও মৌলভীবাজার জেলা বাসদ নেতা কমরেড আব্দুল গাফফার চৌধুরী সুইট এর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জেলা সহ-সভাপতি শহীদ আহমদ,সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট এর জেলা সাধারণ সম্পাদক প্রীতম দাস, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমদ, আনোয়ার হোসেন কুটি, আফছার আহমদ প্রমূখ।

স্মরণসভায় বক্তারা বলেন, দেশের জাতীয় সম্পদকে বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত বহুদিনের। জাতীয় সম্পদের একমাত্র মালিক দেশের আমাদের জনগন। দেশের শাসকরা সাম্রাজ্যবাদের স্বার্থে জাতীয় সম্পদ উত্তোলনে রূপরেখা প্রণয়ন করে থাকে। জাতীয় সম্পদের উপর জনগণের শতভাগ অধিকার নিশ্চিত করা দরকার। বক্তারা বলেন,আজ থেকে ২৪বছর পূর্বে চট্টগ্রাম বন্দর সহ দেশের সম্পদের উপর সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চে সুমন ও সুইট জীবন উৎসর্গ করলেও দীর্ঘ ২যুগ পরও শাসকদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র থেমে নেই।

বক্তারা সুমন ও সুইটের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আগামীদিনের তেল-গ্যাস-বন্দর রক্ষার আন্দোলনকে বেগবান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০০২ সালে জাতীয় কমিটির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শেষে ফেরার পথে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমরেড সুমন ও কমরেড সুইট নিহত হন।

শেয়ার করুন