শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ

সাংবাদিকরা কোন দলের না: এমপি লুনা

আপডেট টাইম : মে ৬, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ



শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত ১৭ বছরে কেউ লিখতে পেয়েছেন, কোন সাংসদ বা কোন দলীয় নেতার বিরুদ্ধে? পারেন নাই। আমরা যেমন স্বাধীন হয়েছি। আপনারা সাংবাদিকরাও স্বাধীন হয়েছেন। স্বাধীনতা মানে কিন্তু অন্যের চরিত্র হনন করা নয়, ক্ষতি করা নয়। দেশ ও জনগণের স্বার্থে আপনারা সত্য জিনিসটা তুলে ধরবেন।

তিনি মঙ্গলবার (৫মে) বিকেলে সিলেটের বিশ্বনাথে প্রবাসীর পৃষ্ঠপোষকতায় স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি লুনা আরও বলেন,সাংবাদিকরা কোন দলের না, কোন দলের হতেও পারেন না। দেশ ও জাতির স্বার্থের জন্যই আমাদের সকলের কাজের মধ্যেই সচ্চতা ও জবাবদিহিতা থাকতে হবে। কিন্তু দু:খজনক হলেও সত্য, কিছু সাংবাদিক আর কিছু মোবাইল সাংবাদিক আমাদের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে সোস্যাল মিডিয়ার অপপ্রচার চালাচ্ছে।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান,বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের পৃষ্ঠপোষক ও আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন। বিশ্বনাথ প্রেসক্লাব প্রেসক্লাব’র সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’র সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্বনাথ মিডিয়া কাপ’র সমন্বয়ক প্রনঞ্জয় বৈদ্য অপু। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজ ও বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন