৭ অক্টোবর ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ণ
গত ১ অক্টোবর ছিলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। উক্ত দিন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে দিবসটি আজ সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প, সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশ্ব প্রবীণ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।