,

23 July 2026, 8:22 AM

জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে ৭৮০ কেজি ভারতীয় জিরা ও ৬৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার 

আপডেট টাইম : July 23, 2026 8:22 AM



শেয়ার করুন

চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে জৈন্তাপুর মডেল থানা পুলিশ পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ২২ জুলাই বিকেল ৩টা ৩৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার পুলিশ উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের গর্দানা এলাকার ধামরী ব্রিজের উত্তর পাশে সিলেট তামাবিল আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়িটি থেকে ২৬ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি হিসেবে মোট ৭৮০ কেজি জিরার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৯ হাজার টাকা।

এ ঘটনায় জিরা বহনকারী পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। পাশাপাশি গাড়ির চালক জসীম উদ্দীন, ৪০, কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জৈন্তাপুর উপজেলার পূর্ব পাতন এলাকার বাসিন্দা।

একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানা পুলিশের আরেকটি দল উপজেলার নিজপাট ইউনিয়নের নয়া বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। ইমরান আহমদ মহিলা কলেজগামী সড়কে তল্লাশিকালে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম, ৪৬, কে গ্রেপ্তার করা হয়। তিনি জৈন্তাপুর উপজেলার জালাল বস্তি এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন