14 April 2022, 8:08 PM
আমির উদ্দিন :— সিলেটের গোয়াইনঘাটে মোক্তার হোসেন নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার সাকের পেকেরখাল গ্রামের খালে স্থানীয়রা অজ্ঞাত এক যুবকের গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করে।
মৃত দেহের গলায় কাটা দাগ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। যুবকের বয়স ২০/২২ বছর হবে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।তিনি ভিতরগুল গ্রামের ওয়াহিদ হোসেন কুটু মিয়ার ছেলে মুক্তার হোসেন বলে জানিয়েছে রুস্তমপুর এর মুরব্বী মুজম্মিল আলী।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল ইসলাম যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।