,

19 April 2022, 10:51 PM

ওসমানীনগরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আপডেট টাইম : April 19, 2022 10:51 PM



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি :
ওসমানীনগর উপজেলা খেলাফত মজলিসের উদ্দ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ এপ্রিল ২০২২ ইং) স্থানিয় গোয়ালাবাজারে আয়োজিত ইফতার মাহফিলে ওসমানীনগর উপজেলা খেলাফত মজলিস এর সভাপতি মাও: শুয়াইব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ লুৎফুর রহমান জুনাইদ এর পরিচালনায়
অনুষ্ঠান শুরুতে কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন ওসমানীনগর উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওঃ আফজাল হুসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস এর সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ নেহাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ আশিকুর রহমান,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ ছইদুর রহমান চৌধুরী,নির্বাহী সদস্য মাওঃ হুসাইন আহমদ প্রমূখ।

শেয়ার করুন