১৪ আগস্ট ২০২৩, ২:৪৯ অপরাহ্ণ
নিউজ ডেস্ক :: দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. আবু বক্করের মা নেহার বেগম (৬০)’র মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট এর নেতৃবৃন্দ।
রোববার (১৩ আগষ্ট) প্রেরিত এক শোক বার্তায় স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট এর সভাপতি কবি নূরুদ্দীন রাসেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী শাহিনুর রহমান শাহিন মরহুমার বিদ্বেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য,দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. আবু বক্করের মা নেহার বেগম শনিবার (১২ আগষ্ট) সকাল সোয়া ৭টায় সিলেট নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৩ ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।