27 April 2022, 6:51 PM
২০০৫ সালের ১২ ডিসেম্বর দিবাগত রাতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত (ইন্তেকাল ১৪ ডিসেম্বর, ঢাকায়) শহীদ আব্দুল্লাহ আল রায়হান স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জৈন্তাপুর উপজেলা সদরে জৈন্তা স্টুডেন্ট ডেভোলাপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব মো: জয়নাল আবেদীন। ফোরামের আহবায়ক আলমাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদ এর চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক গোলজার আহমদ হেলাল, চারিকাটা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মামুনুর রশিদ,শিক্ষক মাওলানা আনোয়ারুল আম্বিয়া, ব্যবসায়ী ও সংগঠক এনামুল হক, ছাত্রনেতা আব্দুল খালিক, ব্যবসায়ী হোসাইন আহমদ ও মুহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা শহীদ আব্দুল্লাহ আল রায়হান এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা রাখেন। তারা রায়হানের রুহের মাগফেরাত কামনা করে বলেন, রায়হান তরুণ ছাত্র সমাজের কাছে এক অনুপ্রেরণার নাম। রায়হান নিষ্কলুষ চরিত্রের অধিকারী এক যুবক ছিলেন।