শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ ফেব্রুয়ারি ২০২২, ৪:০৩ অপরাহ্ণ

ওসমানীনগরে মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রী চিকিৎসা প্রদান

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওসমানীনগর উপজেলায়  আলতাজিদ ফাউন্ডেশন ইউকে’র উদ্যােগে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
সোমবার ( ২১ ফেব্রুয়ারী ২০২২ ইং ) উপজেলার উমরপুর ইউনিয়নের মির্জা সহিদপুর গ্রামের ঐতিহ্যবাহী আলীবাড়িস্থ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে স্থানীয় শতাধিক রুগিদের দেখে তাদেরকে ব্যবস্থা পত্র প্রদান করেন ডাঃ আবু সাকিব মোঃ আব্দুল্লা চৌধূরী।
এ সময় উপস্থিত ছিলেন , আলতাজিদ ফাউন্ডেশনের  চেয়ারম্যান হাজী বশর আলী, ট্রেজারার ফয়জুল ইসলাম,  যুক্তরাজ্যে প্রবাসী আবুল কালাম, ট্রাস্টের ওসমানীনগর প্রতিনিধি  বদরুল ইসলাম,  আলী হুসেন হাসনু, কো অর্ডিনেটর ফজলুর রহমান প্রমূখ।

শেয়ার করুন