24 April 2022, 2:42 AM
নিজস্ব প্রতিবেদক:: সিয়াম আত্মশুদ্ধির মাস, সিয়াম পালনকারীকে আল্লাহ বিনা হিসেবে প্রতিদান দেন এবং সিয়াম আমাদের জাহান্নাম থেকে মুক্তির ঢাল হিসাবে কাজ করে, MS3 টেকনোলজি বিডি কর্তৃক প্রকাশিত জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটালাইজেনশনকারী সফট্ওয়্যার বর্ণমালা’র ৫ম বর্ষপূতি উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে সিয়ামের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান এ কথা বলেন।
মাহে রমজানের ২১তম দিনে(২৩ এপ্রিল, শনিবার) MS3 টেকনোলজি বিডি প্রা. লি. এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের হল রুমে বর্ণমালা’র ৫ম বর্ষপূতি উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো: ইয়াহইয়ার সভাপতিত্বে এবং জালালাবাদ২৪.কম পত্রিকার উপসম্পাদক মো. রুহুল আলম ও শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিলেট অঞ্চল সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি মো.কবির খান, মাধ্যমিক প্রতিষ্টান প্রধান পরিষদ সিলেট জেলার সভাপতি ও রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম রফিক, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর সভাপতি ও প্রধান শিক্ষক রাজা জিসি হাই স্কুল মোহাম্মদ আবদুল মুমিত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আবুল হাসনাত, কানাইঘাট সরকারি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের প্রধান ফরিদ আহমদ, বেসরকারি শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি সাজিদ মিয়া, ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আজাদ, কাজী জালাল উদ্দিন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালিক, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবিরুল ইসরাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক আজাদ উদ্দিন, প্রভাষক হারিস উদ্দিন, প্রভাষক মাসুক মিয়া, প্রভাষক বিলাল উদ্দিন, প্রভাষক বশির আহমদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা মামুন, প্রধান শিক্ষক ইয়াকুব আলীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শুভাকাঙ্খিরা।
মাধ্যমিক প্রতিষ্টান প্রধান পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ও রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম রফিক বর্ণমালা সফট্ওয়্যারের প্রশংসা করে এবং গ্রাহক হিসাবে সন্তুষ্ঠির কথা জানিয়ে শিক্ষক ও কলম সৈনিক মো. ইয়াহইয়াকে তার মৌলিক কাজে সহযোগীতা করার জন্য বর্ণমালার সেবা গ্রহণে শিক্ষকদের অনুরোধ করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর সভাপতি ও প্রধান শিক্ষক রাজা জিসি হাই স্কুল মোহাম্মদ আবদুল মুমিত বলেন, আমরা শিক্ষকরা একে অন্যের পাশে থাকবো, ভালো কাজে সহযোগীতা করবো। তিনি বর্ণমালা সফট্ওয়্যারের সেবা গ্রহণ করে একজন শিক্ষককে তার কাজে সহযোগীতার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ মেনাজাত পরিচালনা করেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান।
প্রসঙ্গত, MS3 টেকনোলজি বিডি’র অন্যতম সংযোজন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটালাইজেনশনকারী সফট্ওয়্যার বর্ণমালা যাহা সিলেট বিভাগসহ সারাদেশে কাজ করছে। বর্ণমালা ওয়েব ব্যাইজড সফট্ওয়্যার/ডায়নামিক ওয়েব এ্যাপ্লিকেশন, শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনানুযায়ী তৈরিকৃত যাহা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অত্যন্ত সহজ, নিখুত ও ডিজিটালাইজড করে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখছে। বর্ণমালা ওয়েব এ্যাপ্লিকেশন অত্যন্ত সাশ্রয়ী ও সহজবোধ্য হওয়ায় অল্পদিনে সিলেট বিভাগে সবচেয়ে বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে সক্রিয় রয়েছে।
এছাড়াও প্রতিষ্ঠানটি থেকে জালালাবাদ২৪.কম ও দ্য বিডি ক্যাম্পাস.কম দুটি অনলাইন পত্রিকা সম্পাদনা করা হয় যা শিক্ষা ও শিক্ষকের অধিকার নিয়ে কাজ করে।