৭ মে ২০২২, ১:৪৩ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিনিধি :-
সিলেট কানাইঘাট উপজেলার ৭নং বাণিগ্রাম ইউপির মানিক গঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভবন উদ্ভোধন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি কানাইঘাট মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতির সভাপতি মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এখলাছে এলাহি স্বগত বক্তব্যে শাহজালাল বিঞ্জান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর রেজিস্টার সুলতান আহমেদ এর
সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় মাননীয় সচিব বৃহত্তর সিলেটের গৌরব কানাইঘাটের কৃর্তি সন্তান জনাব, মোঃএহাসানে এলাহি। বক্তব্যে তিনি বলেন,মানুষ হতেহলে সততা এবংদক্ষতার সাথে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি আরো বলেন একজন ভাল শিক্ষক একজন ছাত্রের জীবন আমূল বদলে দিতে পারেন। তাকে নবজন্ম দিতে পারেন। সম্ভাবনা আর সাফল্যের দুয়ারে পৌঁছে দিতে পারেন। তাই ছাত্র-শিক্ষক সম্পর্কের ভিত্তি মজবুত ও দৃঢ় হওয়া প্রয়োজন। স্নেহভালবাসা আর শ্রদ্ধা-সম্মানে যে সম্পর্ক রচিত হয় সেই সম্পর্ক যেন সর্বদাই অটুট থাকে। ছাত্র-শিক্ষকের পবিত্র সম্পর্ক অক্ষুন্ন রাখা সকলেরই নৈতিক দায়িত্ব। ছাত্রজীবন মানেই জ্ঞান-বিজ্ঞানের জগৎ। যেখান থেকে ছাত্ররা প্রতিনিয়ত নতুন কিছু শিখবে। আর এ জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কর্মমুখী জীবনে প্রবেশ করবে। স্বাস্থ্যকর, মানসম্পন্ন, সুন্দর পরিবেশে কাজ করতে চাইলে ছাত্রজীবন থেকেই সেই মানসিকতা গড়ে তুলতে হবে। ছাত্রজীবনে পড়াশোনার কোনো বিকল্প নেই। তার পাশাপাশি মানুষ্যত্ববোধও অর্জন করতে হবে। শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। শিক্ষকের আদেশ পালন করলে একটি ছাত্র অবশ্যই ভালো গুণের অধিকারী হতে পারবে। কেননা শিক্ষকই একটি ছাত্রকে সৎ ও মেধাবী করে তোলে। রবীন্দ্রনাথ বলেছেন, “None but those who have the spirit of forbearance are fit to be teaehcr.” তাই শিক্ষককে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করতে হবে। ছাত্রদের অন্যতম প্রধান কর্তব্য শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থাকা। পাঠ্যপুস্তকের বাইরেও অনেক কিছু শেখার রয়েছে যা তাদেরকে প্রকৃত জ্ঞান অর্জনে সহায়তা করবে।উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,কানাইঘাট উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুনিম চৌধুরী, কানাইঘাট উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন্ত ব্যাণার্জী , সুনামগঞ্জ সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক ছাব্বির আহমেদ,কানাইঘাট উপজেলার ভূমি সহকারী কমিশনার জনাবা,মুনমুন নাহার আশা,দক্ষিণ সুরমা উপজেলা ভূমি সহকারী কমিশনার মাখন সূত্রধর, সিলেট শিক্ষা বোর্ড এর সহকারী কন্ট্রোলার ফারুক আহমেদ, প্রকৌশলি শামসুল হূদা, সিলট ওসমানী মেডিকেল হাসপাতাল এর স্টার অফিসার শিক্ষা অনুরাগী মো:ফজলে এলাহি, বাংলাদেশ মুফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য, জাতীয় দৈনিক স্বাধীন বাংলার স্টাফ রির্পোটার সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ বিভিন্ন প্রিন্ট এবংইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক সহ আরো
উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কানাইঘাট শাখার সদস্য বৃন্দ। উক্ত অনু্ষ্ঠানে প্রধান আর্কষণ হিসাবে অত্র বিদ্যালয় এর শিক্ষার্থীসহ সর্বস্হরের জনসাধারণ উপস্থিত।