,

5 August 2026, 2:46 PM

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

আপডেট টাইম : August 5, 2026 2:46 PM



শেয়ার করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ আগস্ট সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় এবং গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি এবং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার দাস এবং হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. আব্দুল্লাহ ইলিয়াছ।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি আব্দুর রশিদ এবং এসএমসি সভাপতি মো. আব্দুল্লাহ ইলিয়াছ। বক্তারা জুলাই গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএমসির সহসভাপতি জালাল উদ্দিন। এছাড়া এসএমসির সদস্য আবিদা সুলতানা রুবি, আমিনুর রশীদ, নাজমা বেগম, সাবিনা বেগম ও লুকমান আহমদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আসাদুজ্জামান।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এসএমসির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

শেয়ার করুন