শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ মার্চ ২০২২, ৬:৫২ অপরাহ্ণ

সিলেট-জকিগঞ্জ সড়ক উন্নয়নে ৬ লেন নির্মানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছেঃ এমপি নাহিদ

আপডেট টাইম : মার্চ ৩০, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ



শেয়ার করুন

 

 

সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে। পূর্ব সিলেটের অন্যতম যোগাযোগ পথ সিলেট জকিগঞ্জ রোড ৬ লেন ও ৪ লেনে উন্নীত হচ্ছে। এ সড়ক পথ নির্মিত হলে অত্র অ লের জীবন যাত্রায় নবদিগন্তের সুচনা হবে। আমরা খাদ্যে স্বয়ং সম্পূন্ন, খাদ্যের জন্য আর বিদেশী সাহায্যের উপর নির্ভর করতে হয় না। খাদ্য নিরাপত্তার বিয়য়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার দেয়ায় আজ আমাদের খাদ্যের সংকট নেই। শিক্ষা ক্ষেত্রে সরকার বিশেষ উদ্যোগ গ্রহন করায় আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। বিনামূল্যে বই বিতরণ ছিল এক বিরাট চ্যালেঞ্জ, প্রতি বছরের ১ জানুয়ারী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে বই বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আমরা এ চ্যালেঞ্জে সফল হয়েছি। সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাপগঞ্জের রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আজ বুধবার (৩০ মার্চ) সকাল ১১টায় রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪তলা বিশিষ্ট ভবন ও নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়। এ সময় এমপি নাহিদ আরো বলে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানের বিকল্প নেই। শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতার মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আমাদের দেশে বর্তমানে শিক্ষাক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে আছে, বর্তমান সরকার সকাল শিশুদের স্কুলগামী করতে নানা ধরনের উদ্যোগ গ্রহন করেছে। মেয়েরা উপবৃত্তি পাচ্ছে, শিক্ষিত জনগোষ্টি গড়ে তুলতে সরকার সব ধরনে সহায়তা করে যাচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক সহ সমাজ সচেতন লোকজন নিজ নিজ অবস্থান থেকে ভবিষৎ প্রজন্মের জন্য গুরুদায়িত্ব পালন করতে হবে।

তিনি আরো বলেন ২০০৮ সালের পূর্বে বিদ্যুতের যে বিপর্যয় ছিল এখন তা আর নেই। এখন আমাদের চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলা এখন শতভাগ বিদ্যুতের আওতায়।

রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা আব্বাস উদ্দিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া, জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী জাকারিয়া।

এ সময় মে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সরকারি এম সি একাডেমী ও স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুজিত তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল, প্রাক্তন শিক্ষক আব্দুল মুকিত, পরিচালনা কমিটির সদস্য শামছুল ইসলাম, আইনুল ইসলাম রেকল, মাওলানা আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ জিলু, আলিম উদ্দিন বাবলু, নাজিম উদ্দিন লস্কর, হোসেন আহমদ, আবুল কাশেম শেবুল, কামাল আহমদ প্রমুখ।

শেয়ার করুন