14 May 2023, 12:43 AM
নিউজ ডেস্ক :: ০৬ (ছয়) মাস পূর্বে জকিগঞ্জ থানাধীন ০৭নং বারঠাকুরী ইউনিয়নের উত্তরবাগ সাকিনস্থ জাকির হোসেনের ছেলে আলকাছ উদ্দিন (৩২) এর সাথে ইসলামী শরিয়ত মোতাবেক জকিগঞ্জ থানাধীন ০৬নং সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল সাকিনন্থ মৃত মকদ্দছ আলীর মেয়ে রিমা আক্তার (২৭) এর সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্ত্রী রিমা আক্তারের কাছে যৌতুক দাবী করে আসছিল আলকাছ উদ্দিন। যৌতুকের টাকা না পেয়ে মাঝে মধ্যে রিমা আক্তারের উপর চালাতো শারীরিক ও মানসিক নিযার্তন। নিযার্তনের সহযোগীতা করতো আলকাছ উদ্দিন এর বড় ভাই জয়নাল আবেদীন। এই নিয়ে রিমা আক্তার ও আলকাছ উদ্দিন এর দাম্পত্য কলহ লেগেই থাকতো। গত ১১-০৫-২০২৩ খ্রি. রাত্রি অনুমান ২১.০০ ঘটিকার সময় রিমা আক্তারের স্বামী যৌতুকের টাকা চাইলে রিমা আক্তার স্বামীর কথা অপারগতা প্রকাশ করলে স্বামী আলকাছ উদ্দিন তাহার স্ত্রীর চুলের মুষ্ঠিতে ধরিয়া মাটিতে ফেলিয়া এলোপাথারি বাশের লাঠি দিয়ে মারপিট করিয়া উভয় হাতের বাহুতে কুনুই এর নিচে উভয় পায়ের উরুতে, নিচ পেটে, পিটে, নিতম্বে, ফুলাচেছা, ফাটা রক্তাক্ত জখম করে। রিমা আক্তার কান্নাকাটি শোর-চিৎকার করলে রিমা আক্তারের স্বামীর বড় ভাই জয়নাল আবেদীন বলে শালীর বেটিকে চুল কাটিয়া বের করে দেও বলিয়া কাঁচি নিয়া আসিয়া রিমা আক্তারের মাথার লম্বা চুল কাটিয়া ফেলে এবং এলোপাথারি কিল, ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলাচেছা জখম করে। বিবাদী ভয়ে আত্মরক্ষার জন্য দৌড়াইয়া পালাইয়া পুকরা সাকিনস্থ মোঃ জাকির হোসেন এর বাড়ীতে গিয়ে আত্মরক্ষা করে। পরবর্তী জাকির হোসেন জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিয়ে উক্ত ঘটনার সংবাদ প্রদান করেন এবং রিমা আক্তারের অভিভাবককে তাহার বাড়ীতে আসতে বলেন। ৯৯৯ এর সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হইয়া রিমা আক্তারকে উদ্ধার করেন। রিমা আক্তার কে তার মায়ের জিম্মায় দিয়ে চিকিৎসার জন্য দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন।
পরবর্তীতে রিমা আক্তার বাদী হতে জকিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করিলে তাৎক্ষনিক অফিসার ইনচার্জ জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, জাকির হোসাইন ও সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন কে অবহিত করিলে সিলেট জেলার পুলিশ সুপার দ্রুত মামলা এফআইআর করে আসামী গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। উক্তরোপ নির্দেশনার প্রেক্ষিতে জকিগঞ্জ থানার মামলা নং-১৩,তাং-১২/০৫/২০২২খ্রি. ধারা-নারী ও শিশু নিযার্তন দমন আইন ২০০০ (সং/০৩) এর ১১ (ক)/৩০ রুজু করা হয়। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় জকিগঞ্জ থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করিয়া মামলা রুজু হওয়ার ০৩ ঘন্টার মধ্যেই অমানবিক নারী নিযার্তনের স্বীকার রিমা আক্তারের স্বামী অভিযুক্ত আলকাছ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযুক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।