শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ মার্চ ২০২২, ১২:৪১ অপরাহ্ণ

আটাবের সিলেট অঞ্চল সভাপতি রেজওয়ান, সম্পাদক কাদির

আপডেট টাইম : মার্চ ২৫, ২০২২ ১২:৪১ অপরাহ্ণ



শেয়ার করুন

(বিজ্ঞপ্তি):: এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চলের নতুন কমিটি গঠন হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) মো. জিয়াউর রহমান খান রেজওয়ান কে সভাপতি ও মুহাম্মদ আব্দুল কাদির কে সাধারণ সম্পাদক হিসেবে সিলেট অঞ্চলের জন্য মনোনীত করেছেন কেন্দ্রীয় কমিটি।

উল্লেখ্য, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর নির্বাচন (২০২১-২৩) গত (১৬ মার্চ) বুধবার অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের এস. এন. মঞ্জুর মোর্শেদ মাহবুব নেতৃত্বাধীন প্যানেল সংখ্যাগরিষ্ঠ বিজয় লাভ করে।

শেয়ার করুন