1 November 2026, 4:49 PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আগামীকাল সোমবার (২ নভেম্বর) সিলেট সফর করবেন।তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিবেন।এছাড়া আগামীকাল জেলা বিএনপি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। আগামীকাল বিকেল ৩টায় নগরীর দরগাহ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিকে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।উক্ত সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধু গণ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।