,

2 November 2026, 1:01 AM

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি হলেন সিলেটের ফাহিম,শীর্ষ পদে আরো দু’জন

আপডেট টাইম : November 2, 2026 1:01 AM



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের ফাহিম আহমদ চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা বিজ্ঞান ইন্সটিটিউটর শিক্ষার্থী।এর আগে তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন।তার বাড়ী সিলেট নগরীরর কুয়ারপাড় এলাকায়।

এছাড়া গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট নগর কমিটির সভাপতি তানজিনা বেগম এবং কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেট নগর কমিটির সাধারণ সম্পাদক আয়শা আক্তার। তানজিনা এবং আয়শা চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেটের রাজপথে তারা নেতৃত্ব দিয়েছেন। তানজিনা সিলেট এমসি কলেজে পড়াশোনা করছেন। সিলেটের লালাদিঘীর পাড় এলাকার বাসিন্দা তানজিনা অসাধারণ সাহসী ও মেধাবী এক ছাত্রনেতা। স্কুল বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার সিলেট এমসি কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।স্মার্ট ও প্রতিভাধর এক নেতা।অনন্য সম্মোহনী শক্তির অধিকারী আয়শা স্কুল শিক্ষার্থীদের অকৃত্রিম ভালোবাসা ও সাহচর্য দিয়ে যাচ্ছেন।তার বাড়ী সিলেট সদর খাদিমনগর পীরেরবাজার (শাহপরাণ) এলাকায়।

শেয়ার করুন