,

29 April 2022, 7:57 PM

ওসমানীনগরে কোরআন প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন

আপডেট টাইম : April 29, 2022 7:57 PM



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরের থানাগাঁও রাহমানীয়া তালীমুল কোরআন মাদরাসার ইফতার, দোয়া মাহফিল ও মাস ব্যাপী কোরআন প্রশিক্ষণার্থীদের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ২০২২ ইং) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কে এম রায়হান এর সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ ক্বারী মাজেদ বিন মাহবুব পরিচালনায় শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান।
বিশেষ অতিথি ছিলেন,ফ্রান্স প্রবাসী আব্দুল মতিন লেচু মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক হাফেজ মুজিবুল হক,হাফেজ ক্বারী আব্দুল হামিদ, হাফেজ জামিল, মোঃ গেদা মিয়া,রায়হান উদ্দীন,বাহাউদ্দীন প্রমূখ।

শেয়ার করুন