6 January 2026, 11:15 PM
তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। যুব সমাজই দেশ গড়ার প্রধান শক্তি। কর্মসংস্থান ও প্রশিক্ষণের পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। একটি আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী জাতি গঠনে তরুণ-তরুণীদের সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে।
মঙ্গলবার বিকেলে মৎস্য চাষের ওপর সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সিলেট সদর উপজেলার উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের উদ্যোগে এবং ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সহযোগিতায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। নগরীর মেজরটিলা ইসলামপুর বাজারে অবস্থিত হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মোয়াজ্জেম বখত জেম এবং বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম।
ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মাওলানা ছালিম আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. শফিকুল ইসলাম এবং জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির আবিদ হোসেন খান ও আরাফাত রহমান চৌধুরী।