১৮ মে ২০২২, ১২:৪০ পূর্বাহ্ণ
মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুরের দরবস্তে হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু হয়েছে৷
এলাকাবাসী আলমাছ উদ্দিন জানান, ১৭মে মঙ্গলবার বেধু হাওরে মহিষ রাখতে যান দরবস্ত খড়িকাপুঞ্জি নয়াগ্রামের হাফিজুর রহমানের ছেলে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণির ছাত্র নাসিম উদ্দিন (১৫)৷ সন্ধ্যা ৬টায় নৌকা যুগে মহিষ চরানো হতে ফিরে আসার সময় খেয়ালবশতঃ নৌকার কাচা বাঁশের লগী হাওরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেধু হাওরে কিশোরের মৃত্যু হয়৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, হাওরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে৷ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে৷