,

11 June 2023, 10:48 PM

সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য পদে দরখাস্ত আহ্বান

আপডেট টাইম : June 11, 2023 10:48 PM



শেয়ার করুন

ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

সিলেটে কর্মরত স্থানীয় ও জাতীয় পর্যায়ের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট পত্রিকার নিবন্ধিত অনলাইন ভার্সন, নিবন্ধিত আইপি টিভি, স্যাটেলাইট টিভি ,সংবাদ সংস্থা ও রেডিও’র সংবাদকর্মীরা আবেদন করতে পারবেন। এছাড়া নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে মোবাইল সাংবাদিকতায় কর্মরত যে কেউও সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

সোমবার (১২ জুন) থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত সদস্য ফরম ক্লাব থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন বিকাল ৩ ঘটিকা থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত সিলেট মধুবন মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত ক্লাবের কার্যালয় থেকে তিনশত টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করা যাবে।

প্রেস-বিজ্ঞপ্তি

শেয়ার করুন