,

24 April 2022, 2:45 AM

সেনগ্রাম এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

আপডেট টাইম : April 24, 2022 2:45 AM



শেয়ার করুন

মোঃ আম্বিয়া হোসাইনের পরিচালনায় এবং মাওলানা মিজানুর রহমান স্যারের সভাপতিত্বে ২৩ এপ্রিল ২০২২ ইং ২১ রামাদ্বান রোজ শনিবার স্থানীয় যিন্নুরাইন মাসজিদে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

প্রোগ্রামে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেনগ্রাম মাঝপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা নূর আহমদ, মাওলানা ইসমাঈল হোসেন শামীম, এডভোকেট ইয়ামিন চৌধুরী, মাওলানা ফারুক আহমদ, সেনগ্রাম এম.এস.দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা Foyjul Islam, সহ সুপার মাওলানা হোমায়ুন কবির, ক্বারী মাওলানা মুফিজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম,বিশিষ্ট মুরব্বি আব্দুল খালিক,আব্দুস সবুর, ছাত্রনেতা Mohsin Almas সহ স্থানীয় ছাত্র সমাজ,যুব সমাজ ও মুরব্বি সমাজের নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, জীবনের প্রতিটি আমল যেন কোরআন সহীহ সুন্নাহ অনুযায়ী হয়,সেদিকে গুরুত্ব দিতে হবে। এছাড়া মহিমান্বিত এই রামাদ্বানে বেশি বেশি আমলের উপরে বক্তারা গুরুত্বারোপ করেন।

পরিশেষে যারা এই ইফতার মাহফিলে আর্থিক এবং শারীরিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন সভাপতি উনার বক্তব্যে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন