রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২ জুলাই ২০২২, ৩:২১ অপরাহ্ণ

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযান, গ্রেফতার ০৯

আপডেট টাইম : জুলাই ২, ২০২২ ৩:২১ অপরাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ০৯ আসামীকে গ্রেফতার করেছে৷

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গেল ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থান হতে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতার করে৷ ১ বছরের সাজাপ্রাপ্ত আসামীরা হলো চারিকাটা ইউনিয়নের নয়াখেল উত্তর বালিদাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আব্দুল হাসিম, হারিছ উদ্দিন ও আব্দুল মতিন, আবুল হাসনাতের ছেলে মোঃ সামসুল ইসলাম৷
অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামীরা হলো জৈন্তাপুর ইউনিয়নের লামনীগ্রামের মোঃ জিলানীর ছেলে মোঃ ফুয়াদ হোসেন সোহেল, একই ইউনিয়নের আসামপাড়া গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন৷ ফতেপুর ইউপির হরিপুর উৎলারপাড় গ্রামের মৃত হাছন মিয়ার ছেলে সাহাব উদ্দিন, দরবন্ত ইউপির ফান্দু (দরবস্ত) গ্রামের আব্দুল মোনাফ (বলাই) এর ছেলে এবাদুর রহমান, তার স্ত্রী নাজমা বেগম৷ গ্রেফতারকৃত ০৯ জন কে ০২ জুলাই সকাল সাড়ে ১১ টায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, আমার নির্দেশনায় এসআই কাজী শাহেদ, পার্থ রঞ্জন চক্রবর্তী, সাহিদ মিয়া, নিখিল চন্দ্র দাস, শফিকুল ইসলাম, এএসআই আব্দুল আহাদ, দীপক সূত্রধর, মোজাম্মেল হক, দ্বীন ইসলাম এর নেতৃত্বে কয়েকটি টিমে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়৷ আজ গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে৷ তিনি আরও বলেন, থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে৷

শেয়ার করুন