,

24 June 2026, 8:32 PM

দিরাইয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড, জরিমানা

আপডেট টাইম : June 24, 2026 8:32 PM



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল বিক্রির দায়ে
২ ব‌্যবসায়ী‌কে কারাদন্ড ও ২ জেলেকে জরিমানা করা হয়েছে।

বুধবার ( ২৪জুন ) দিরাই বাজার ও চামটি নদী এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।

অভিযান সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে বিক্রেতা দিরাই বাজারের ব্যবসায়ী দীপক দাস (৫০) ও বিপ্লব শর্মা (৪৫)-কে নগদ দুই হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে সরকা‌রি নি‌র্দেশনা অমান‌্য ক‌রে মাছ ধরায় ২ জেলেকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে নি‌ষিদ্ধ জাল ধ্বংস ও জী‌বিত মাছ হাও‌ড়ে ছে‌ড়ে দেওয়া হয়।

এছাড়াও ওই অভিযানের সময় ক্রেতা উপজেলার জগদল গ্রামের আবুবক্করকে (৪৫) ১৫শ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ জানান, অভিযানে ১২৭ প্যাকেট অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বাজার নিয়ন্ত্রণ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন