,

27 April 2022, 6:53 PM

ওসমানীনগরে মরহুম আবুল হোসাইন স্মৃতি পরিষদের লুঙ্গি শাড়ি বিতরণ

আপডেট টাইম : April 27, 2022 6:53 PM



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধিঃ

ওসমানীনগর উপজেলার মরহুম আবুল হোসাইন ( হাজী ছোরাব আলী) স্মৃতি পরিষদের উদ্যােগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় হাজারের অধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ১ টি করে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।
বুধবার ( ২৭ এপ্রিল ২০২২ ইং) দয়ামীর জালালপাড়ায় লুঙ্গি ও শাড়ি বিতরণ কালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মনোহর আলী চাকু মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মখবুল আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মাওলানা নুরুল আমিনের মোনাজাতের মাধ্যেমে আলোচনা সভার শেষে আগতদের মধ্যে লুঙ্গি শাড়ি প্রদান করা হয়।

শেয়ার করুন