,

17 September 2023, 9:13 PM

যুবলীগ নেতা ওবায়দুল্লাহ ইসহাক ও হাফিজুর রশীদ এর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা ও মহানগর প্রতিনিধি নুর আহমদ কামাল এর শোক

আপডেট টাইম : September 17, 2023 9:13 PM



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা ওবায়দুল্লাহ ইসহাক ও তার সাথে থাকা সিলেট ষ্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও মিরের ময়দান নিবাসী এম হাফিজুর রশীদ।গত রাতে সিলেটের কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় উভয়ে ইন্তেকাল করেছেন।

তাদের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর প্রতিনিধি,সিলেট জেলা যুবলীগ নেতা নুর আহমদ কামাল।

এক শোক বার্তায় তিনি মহান আল্লাহ পাকের নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

শেয়ার করুন