২৮ ফেব্রুয়ারি ২০২২, ৯:০২ অপরাহ্ণ
সোমবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা বার্ষিক পরিদর্শন করেন এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) গৌতম দেব, এসি মোঃ সামছু্দ্দিন ভূঁইয়া (জালালাবাদ) অফিসার ইনচার্জ জালালাবাদ থানা মোঃ নাজমুল হুদা খাঁন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু খালেদ মামুন সহ থানার সকল অফিসার ও ফোর্সগণ। উপস্থিত সকলেই ফুল দিয়ে পুলিশ কমিশনার-কে শুভেচ্ছা জানান এবং সালামি প্রদান করেন অফিসার ইনচার্জ জালালাবাদ থানা। পুলিশ কমিশনার থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, থানার ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
আলোকিত সিলেত/আবীর