,

16 July 2023, 1:36 AM

কুলাউড়া সমিতি,সিলেট এর কার্য্য নির্বাহী ও সদস্য সংগ্রহ কার্য্যক্রম সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : July 16, 2023 1:36 AM



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: কুলাউড়া সমিতি, সিলেট এর কার্য্য নির্বাহী কমিটির সভা ও সদস্য সংগ্রহ কার্য্যক্রম সভা ১৫ জুলাই রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি কামাল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান এর পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া সমিতি,সিলেট এর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ( জাকারিয়া),আব্দুল বাছিত,হাজী রেনু মিয়া,পরাগ কান্তি দেব,কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন,মো: ফজলুল হক ফয়ছল,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাহাঙ্গীর, অর্থ সম্পাদক আব্দুস সালাম।

আরো উপস্থিত ছিলেন-জয়নাল আবেদীন,মামুনুর রশিদ চৌধুরী,আবু মিয়া,জুবেল আহমদ,মকদ্দছ আলী, রায়হান আহমদ প্রমুখ।

জুলাই এবং আগস্ট মাসকে সদস্য সংগ্রহ অভিযান মাস হিসাবে ঘোষণা করা ও এসময় কয়েক জনকে সমিতির আজীবন সদস্য করা হয়।

শেয়ার করুন