২৬ ডিসেম্বর ২০২২, ১২:৪৬ পূর্বাহ্ণ
এম তানজিল হাসানঃ দিনভর উৎসাহ ও আমেজের মধ্যে দিয়ে গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে।আজ রবিবার সারাদিন ধরে চলে এই কর্মযজ্ঞ।মনোনয়ন সংগ্রহের পাশাপাশি প্রার্থীদের পক্ষ থেকে খাবারের ব্যবস্থাও করা হয়।এদিন সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ টি পদে ২০ জন নিজেদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। সভাপতি পদে ইসমাইল হোসেন কয়েছ,বদরুজ্জামান সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাধারণ সম্পাদক পদে নাঈম আহমেদ,কামাল উদ্দিন,ইকবাল আহমেদ,গোলাম রাব্বানি মনোনয়নপত্র নিয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে মাসুক আহমেদ ও মিজানুর রহমান মনোনয়ন পত্র উত্তোলন করেন।নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী ও গোল্ডেন টাওয়ারের পরিচালক আব্দুল মজিদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, গোল্ডেন টাওয়ারের নির্বাচনকে কেন্দ্র করে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে তা নির্বাচন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে শান্তিপূর্ণ দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।