বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ মার্চ ২০২২, ৩:২৬ অপরাহ্ণ

শিক্ষার উন্নয়নে সরকার বদ্ধপরিকর…….মানিক এমপি

আপডেট টাইম : মার্চ ২১, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত সমাজের প্রয়োজন। প্রযুক্তি নির্ভর শিক্ষিত জাতি গঠনে সরকার শিক্ষাক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে। শিক্ষিত জাতিই পারে একটি দেশকে উন্নতির শীর্ষে পৌছে দিতে। সরকার শতভাগ শিক্ষিত জাতি গঠনে যুগোপযোগী শিক্ষা উপকরণ ও শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে। এমপি মানিক আরো বলেন, জনগন শেখ হাসিনাকে বারবার রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে বলেই পদ্মাসেতু, বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রােরেলের মতো মেঘা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। স্বল্প আয়ের মানুষের জন্য সরকার টিসিবি পণ্য চালু করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। গতকাল রোববার (২০ মার্চ) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গোবিন্দ মোহন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, শিক্ষা অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামছুল আরেফিন, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া। বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী হাজী আবুল হাসান, সামছুননুর আফজাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান জাবেদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক গোবিন্দমোহন সরকার। এসময় আওয়ামীলীগ নেতা হাজী সুনু মিয়া মেম্বার, ডা. সুয়েব আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা ফজলে করিম লিলু, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সামছুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাসেল মাহমুদ, আনোয়ার পাশা মেম্বার, কয়েছ আহমদ, রশিদ আহমদ মাসুক, সৈয়দ আহমদ সেলিম, সিরাজ মিয়া মেম্বার, হাজী বুলবুল আহমদ, জে আলম, মুক্তার হোসেন, হাজী আতিক মিয়া, বাবুল মিয়া, সুয়েব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এমপি মুহিবুর রহমান মানিক নির্মানাধিন গোয়ালগাঁও ব্রীজ পরিদর্শন করেন। এর আগে দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে ৫তলা একাডেমিক কাম মাল্টিপারপাস ভবনের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল গনীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মানিক। এসময় শিক্ষানুরাগী সাদিকুর রহমান সাদিক, হাজী আশিদ আলী, ইউপি সদস্য বাহার উদ্দিন, সাজ্জাদুর রহমান, সিরাজ মিয়া, হাজী লুলু মিয়া, কামরুজ্জামান, মুরাদ আহমদ, হাজী আরিছ উদ্দিন, হাজী আতিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন