১১ অক্টোবর ২০২৩, ১২:২৭ অপরাহ্ণ
মোরাদ হাসান: দৈনিক আলোকিত সিলেট কে শুভেচ্ছা জানিয়েছেন রোটারিয়ান আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু।
বাংলাদেশী বংশদ্ভূত রেমিট্যান্স যোদ্ধা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সু-চিন্তা,অবহেলিত মানুষের অসুবিধা শুনলেই সহায়তা প্রদান করা যার মুখ্য উদ্দেশ্য।
তিনি ব্যক্তিগত অর্থ-সম্পদ থেকে এই বিপুল পরিমাণ অর্থ দান করেন,দেশের গরীব-দুঃখী মেহনতী মানুষের পাশে হরহামেশাই সবার আগে তিনি পৌঁছে যান সরাসরি অথবা মাধ্যমে।
গত ০৭ অক্টোবর শনিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর ৬নং ওয়ার্ড সাতজনি গ্রামে ভারী বর্ষণের কবলে পড়ে তিন পরিবার।মাথা গোঁজাবার ঠাইটুকু পাহাড় ধ্বসে মূহুর্তে ধ্বংস করে দিলো।খবর শুনে সহায়তায় এগিয়ে আসেন মানবিক এ মহামানব আব্দুল গফ্ফার চৌধুরী খসরু।
ক্ষতিগ্রস্ত তিন পরিবার প্রাথমিকভাবে ৫ হাজার টাকা করে পাবেন বলে তিনি আশ্বাস দেন।হতদরিদ্র লেদই পাত্র,সুদেন পাত্র ও রণ পাত্র খেটে খাওয়া মানুষ হিসেবে সরকারি বেসরকারি ভাবে সহায়তার আশ্বাস পেলেও সর্বপ্রথম এগিয়ে আসেন মানবতার ফেরিওয়ালা গাফফার চৌধুরী।
রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু মানবতার সেবক হিসেবে নিযুক্ত হতে চান জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান পদে, ভ্যান গার্ড হতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মো: আব্দুল ওদুদ বলেন-ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করছেন তা শুধু নয়,তাঁর অবদান রয়েছে ছড়িয়ে ছিটিয়ে প্রত্যন্ত অঞ্চলের গরীব দুঃখী মেহনতী মানুষের গা ঘেঁষে।সহায়তার হাত প্রসারিত করার জন্য চিরকৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা।