5 June 2025, 8:47 PM
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলার বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়া সংগঠক আব্দুল ওয়াহিদ উমায়ের (ওয়াহিদ উমায়ের)। ত্যাগ, সংহতি ও ভ্রাতৃত্বের মহিমায় ভাস্বর এই পবিত্র দিনে তিনি সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও আল্লাহর রহমত কামনা করেছেন।
ওয়াহিদ উমায়ের তার শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল আযহা আমাদেরকে হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্যের অনন্য দৃষ্টান্ত স্মরণ করিয়ে দেয়। এই দিনে আমরা ধৈর্য, ত্যাগ ও মানবতার শিক্ষা গ্রহণ করি। ঈদের প্রকৃত আনন্দ তখনই ফুটে উঠবে, যখন আমরা সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াবো।”
তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি গরীব-অসহায়দের মাঝে কোরবানির মাংস ও সহায়তা বিতরণের আহ্বান জানান। তিনি মনে করেন, এতে করে ঈদের চেতনা সার্থক হবে।
বর্তমানে তিনি ওয়ারিয়র্স অফ জুলাই সিলেট জেলা-এর সদস্য সচিব এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক উন্নয়ন ও যুব সমাজের অগ্রগতিতে তার নিরলস প্রচেষ্টা প্রশংসিত।