23 May 2022, 3:59 PM
নূরুদ্দীন রাসেল :: এসএসসি ব্যাচ-১৯৮৬ বাংলাদেশ,সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ও মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দের আয়োজনে ২০ মে কমলগঞ্জ উপজেলাধীন দলই চা বাগানে সুন্দর ও মনোরম পরিবেশে সম্পন্ন হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে এসএসসি ৮৬ এর প্রান,ইলিয়াস উদ্দিন মোল্লা (সংসদ সদস্য,ঢাকা),এসএসসি ৮৬ এর ফাউন্ডার এডমিন আশরাফুল হক সোহেল,সিইও মোহাম্মদ শহীদুল্লাহ সিদ্দিকী,এডমিন নাহিদ আক্তার,মানবিকতায়-৮৬ মারসাদ আক্তার খুকি,এডমিন গোলাম কবির দিনার,এডমিন এহসান শিবলী,খালিদ হাসান,সিলেট বিভাগীয় সমন্বয়ক আশিক নজরুল,ফসিহ উদ্দিন মাহতাব,শান্ত সেরনিয়াবাত,রমজান বেপারী,ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন,এডভোকেট আজমল আলী,এডভোকেট জুবায়ের বখত,জগলুল হক চৌধুরী,রোটারিয়ান বাছেদ মাসুদ,এডভোকেট তাজ রিহান জামান,ব্যাংকার সাইফুল আমান,সহকারী অধ্যাপক হাবিবুর রহমান,অধ্যাপক পলাশ পলু,ব্যাংকার আবুল ফজল,ব্যবসায়ী আতাউর রহমান,ব্যবসায়ী কামাল হোসেন ভূঁইয়া,সোনালী ব্যাংকের এজিএম আবুল ফজল,প্রিন্সিপাল আবিদুর রহমান,শাহাদত হোসেন, আব্দুল কাইয়ুম,সহিদ আহমদ,আনছার,দিনার,রাজু,আতাউর,মাষ্টার জালাল উদ্দিন, এডভোকেট সোহেল আহমদ,এডভোকেট ফারুক আহমদ,ব্যাংকার সাইফুল আমান,এডভোকেট সাইফুল আজাদ,মোস্তাফিজুর রহমান,মন্জুু, এনামুল হক জুয়েল,রুহুল আলম,ডি কে জয়ন্ত,রুপক চৌধুরী,আতিকুর রহমান,মামুনুর রশীদ,ছুরুক হোসেন চৌধুরী,ফয়জুর রহমান,সন্তোষ চন্দ্র দে,সৈয়দ আবু তারেক,অলোক কুমার,শাহীন,দোলা,কামাল উদ্দিন,মুহিবুর রহমান,কামাল আহমদ,রণধীর, মনজুর আল বাসেত,আব্দুল হান্নান ওসি,মাষ্টার সাজিদ আহমদ,আলী নূর,আনোয়ার হোসেন,আবদুল কাইয়ূম,শাহাদাত হোসেন,অধ্যাপক আইয়ুব আলী,অধ্যাপক কৃষ্ণা দে,অধ্যাপক রজত শুভ্র,ফায়জুল হক,গাজীপুর এর মোঃসিরাজুল ইসলাম,মাদারীপুর এর এনামুল হক জুয়েল সহ সারাদেশ থেকে আগত বন্ধু ও সিলেট বিভাগের বন্ধুদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলে।

সিলেট বিভাগীয় সভাপতি এডভোকেট আবদুল আহাদ,সেক্রেটারি মনসুর চৌধুরী টিপু,এডভোকেট নিলিমেষ ঘোষ বলু ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে জাতীয় সংগীত, ৮৬ থিমসং,পরিচয় পর্ব,সংক্ষিপ্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান,রেফেল ড্র,সম্মাননা স্মারক,পুরস্কার বিতরণ ও জম্পেশ আড্ডা সকল ৮৬ বন্ধুরা উপভোগ করেছেন।ফুলেল ভালোবাসায় সিক্ত করা হয় সকল নেতৃবৃন্দকে।

উক্ত অনুষ্ঠানে আগত অতিথি বন্ধু সহ আয়োজক বন্ধুদের প্রতি এসএসসি ৮৬ সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

জমকালো আয়োজনের মাধ্যমে দফায় দফায় বর্ণাঢ্য আপ্যায়ন করানো হয় সংগঠনের আগত সকল নেতৃবৃন্দকে।
বাগানের ম্যানেজার এম আসগর আলীর আবদান অনেক।তিনি বাগান,২টি বাংলো দিয়েছেন প্রোগ্রামের জন্য।
সন্ধ্যা শেষে অনুস্টান পর্ব শেষ করে আগত সকল নেতৃবৃন্দ সিলেট সহ বিভিন্ন জেলায় ফিরে যান।