১৭ মে ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
সিলেটে Sylhet English Language Training Institutes Association (SELTA)-এর ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান গত ১৬ মে, শুক্রবার, সিলেট সিটির হোটেল ক্রাউন পার্কে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি তার বক্তব্যে উচ্চশিক্ষায় IELTS পরীক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “আন্তর্জাতিক উচ্চশিক্ষা এবং স্কলারশিপের জন্য IELTS পরীক্ষার গুরুত্ব অপরিসীম। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, কমনওয়েলথ স্কলারশিপ পেতে IELTS পরীক্ষায় সফলতা আমার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আলম, ব্রিটিশ কাউন্সিলের অ্যাকাউন্ট ম্যানেজার মো. বদরুদ্দোজা, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগীয় প্রধান প্রণব কান্তি দেব। এছাড়াও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সৈয়দ নাকিব সাদি এবং ব্রিটিশ কাউন্সিলের বিজনেস পারসুট অফিসার মুহিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মইন উদ্দিন ও যুগ্ম সম্পাদক কামরুল হক জুয়েলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল Orchid Associate।
অতিথিদের বক্তব্য শেষে সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট খালেদ চৌধুরী নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। নবনির্বাচিত কমিটিতে রয়েছেন: সভাপতি সুলতান আহমদ (Hexa’s), সিনিয়র সহ-সভাপতি শওকত এমরান (Icon Education), সহ-সভাপতি মো. জিয়াউর রহমান টিটু (T2 Care), সাধারণ সম্পাদক মইন উদ্দিন (Learning Point), যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ (Career.com), যুগ্ম সম্পাদক কামরুল হক জুয়েল (Lexis), কোষাধ্যক্ষ রায়হান হোসেন খান (Mentors), সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ খান (Hasan’s), অফিস সম্পাদক আমিনুল ইসলাম (Amin’s), সদস্য বিষয়ক সম্পাদক সৈয়দ সুজন আহমদ (AIMS Education), আইসিটি, মিডিয়া ও প্রচার সম্পাদক মোশারফ হোসেন (English Achievers), প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক স্বপ্নীল আরাবি (Praxis), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ সুলতান (Shah Sultan’s) এবং হসপিটালিটি সম্পাদক জহিরুল ইসলাম রুবেল (Smarts Study)।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট খালেদ চৌধুরী (Excel Institute), আব্দুল কাদির সুমন (Hexa’s), বিলাল আহমদ (Trust IELTS), জামিল আহমদ (Hexa’s, আম্বরখানা), এমদাদুল হক (Sky Education) এবং আলী হায়দার বিপ্লব (Star Education)।
উপদেষ্টা পরিষদে রয়েছেন ফেরদৌস আলম (Orchid Associates), মো. আতিকুর রেজা চৌধুরী (Eurasia), মো. জাকির আলী (Zakir’s Education Services) এবং মাহবুবুল হক লস্কর (UK Bangla)।
অনুষ্ঠানের সমাপনীতে নবনির্বাচিত সভাপতি সুলতান আহমদ বলেন, “SELTA কেবল একটি সংগঠন নয়, এটি সিলেটের ইংরেজি শিক্ষার মানোন্নয়নে এক সম্মিলিত শক্তি। আমরা প্রতিযোগিতার বদলে সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করে শিক্ষার উৎকর্ষতা অর্জন করবো।”
অনুষ্ঠানের শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ডিনারের মাধ্যমে উপস্থিত সকলকে আনন্দ ও একতাবদ্ধতার অনুভূতি দেওয়া হয়।