শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ এপ্রিল ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ

নারী আত্মকর্মসংস্থানে স্বনির্ভর বাংলাদেশ : ডিপ্লোম্যাসি চাকমা

আপডেট টাইম : এপ্রিল ৮, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : ছাতক উপজেলা নির্বাহী অফিসার ডিপ্লোম্যাসি চাকমা বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে নারী সমাজের আত্মকর্মসংস্থান অনবদ্য ভূমিকা রাখবে।গতকাল ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা (ভ্যাট, ট্যাক্স ও প্রশিক্ষণ ব্যয় সহ) প্রাক্কলিত ব্যয়ে ২০ জন নারীকে দুই মাস প্রশিক্ষণ শেষে ২০টি সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউপি চেয়ারম্যান সুফি আলম সোহেলের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, ময়না মিয়া, বাহার উদ্দিন, সিরাজ মিয়া, ছালিক মিয়া, সংরক্ষিত ওয়ার্ড সদস্য রাহেনা বেগম ও হাজেরা বেগম প্রমুখ।

শেয়ার করুন