শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ণ

জাবেদ আহমদকে হত্যার হুমকিতে অনলাইন প্রেসক্লাবের উদ্বেগ

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সাবেক সদস্য ও বর্তমানে প্রবাসী সদস্য জাবেদ আহমদকে সিলেটের জনৈক এমপি প্রার্থী ও তার নিউইর্য়কের সহযোগীরা ফোনে হত্যার হুমকি দেয়ায় সিলেট অনলাইন প্রেসক্লাব গভীর উদ্বেগ, নিন্দাও তীব্র প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক বিবৃতিতে বলেন, এধরনের হুমকি একজন মানুষের নিরাপত্তা ও মানবাধিকারের পরিপন্থি।
তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য নিউইয়র্ক পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন