,

28 July 2026, 5:50 PM

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত

আপডেট টাইম : July 28, 2026 5:50 PM

শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত  হয়েছেন।

জানা যায়, দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ বাংলাদেশি ঘুমিয়েছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন।  স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় জানা গেছে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

জানা যায়, দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ বাংলাদেশি ঘুমিয়েছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায়। তারা সবাই আলীরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফয়েজ উদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি, বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন