,

28 July 2026, 5:47 PM

অবকাঠামো উন্নয়নেই জোর, দিরাই পৌরসভার নতুন বাজেট উন্মোচন

আপডেট টাইম : July 28, 2026 5:47 PM



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি :

বাজেট উন্মুক্ত করণ সভায় ২০২৬-২০২৭ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে সুনামগঞ্জের দিরাই পৌরসভা।

মঙ্গলবার (২৮ জুলাই ) দুপুর সাড়ে ১২ ঘটিকায় পৌরভবনের সন্মেলন কক্ষে ১৫ কোটি ৪ লক্ষ ৯০ হাজার ৮শত টাকার বাজেটটি প্রস্তাব করেন সভার সভাপতি সহকারী ভুমি কমিশনার ও পৌর প্রশাসক মোঃ জিয়াউল হাসান সৌরভ।

বাজেটে ৩ কোটি ৬৬ লক্ষ ৪০ হাজার টাকা রাজস্ব আয় এবং ২ কোটি ৫৮ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

বাজেটে উন্নয়ন বরাদ্দ থেকে ১২ কোটি , ৪৬ লক্ষ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৯ লক্ষ টাকা।

এ ছাড়া সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন অবকাঠামো নির্মাণ খাতে ১১ কোটি ১৮ লক্ষ টাকা।,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর পরিষদের সদস্য উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর ইসলাম খান, উপজেলা বিএনপি ও জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ( স্বাক্ষর প্রাপ্ত) মঈনুদ্দীন চৌধুরী মাসুক, হুমায়ূন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সহকারী প্রকৌশলী কামরুল হাসানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন