,

27 August 2025, 12:02 PM

সত্য প্রকাশে দুরন্ত সাহসী আলোকিত সিলেট

আপডেট টাইম : August 27, 2025 12:02 PM



শেয়ার করুন

সুলতানা রহমান দিনা 

সিলেট—প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সাংস্কৃতিক সমৃদ্ধি আর মানুষের আন্তরিকতা—এই সবকিছুর সঙ্গে সংবাদচর্চার ঐতিহ্যও সমানভাবে গাঁথা। এই উর্বর মাটিতে দেড়দশকে পা রাখল দৈনিক আলোকিত সিলেট। এই সময়ে পত্রিকাটি শুধুমাত্র খবর পরিবেশন করেছে না; বরং সিলেটীয় সমাজ ও মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে উঠেছে। প্রতিষ্ঠার প্রথম দিন থেকে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জনের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছে। সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলো বিশ্লেষণধর্মী ও সঠিকভাবে তুলে ধরে সংবাদপত্রটি মানুষের কাছে সত্যের নির্ভরযোগ্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় ও জাতীয় ইস্যুতে সততা, নিরপেক্ষতা ও দ্রুত তথ্য পরিবেশন করার মাধ্যমে দৈনিক আলোকিত সিলেট পাঠকের হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করেছে।

এর সফলতার মূল কারণ হলো– পেশাদার সাংবাদিকদের অভিজ্ঞতা, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, এবং পাঠকপ্রতি দায়বদ্ধতা। শুধু খবর পরিবেশন নয়, পাঠকের সমস্যার কথাও তুলে ধরা, সমাজে সচেতনতা সৃষ্টি করা এবং সঠিক তথ্যের মাধ্যমে জনমত গঠনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ সত্ত্বেও দৈনিক দৈনিক আলোকিত সিলেট এর দক্ষ টিম একযোগে কাজ করে এসেছে। সাংবাদিকরা মাঠে থেকে ঘটনাপ্রবাহ সরাসরি তুলে এনেছেন, সম্পাদক ও সম্পাদকীয় বোর্ড নীতিমূলক দৃষ্টিকোণ বজায় রেখেছেন, আর প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত খবরে পৌঁছানোর মাধ্যমে পাঠককে তথ্যসমৃদ্ধ রেখেছেন।

গত দুই দশকে যেসকল স্থানীয় সংবাদপত্র ও অনলাইন পোর্টালগুলো সাহসী ভূমিক রেখেছে তাদের মধ্যে দৈনিক আলোকিত সিলেট অন্যতম। পত্রিকাটি শুধুমাত্র কোন নির্দিষ্ট আদর্শের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেনি; শত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সত্য প্রকাশে দুরন সাং সাহসীকতার পরিচয় দিয়েছে। বিশেষ করে বিগত ১৭ বছরের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ও ছাত্রজনতার গণঅভ্যুত্থানের সময়েও সাহসীকতার পরিচয় দিয়েছে।

সিলেটের সাংবাদিকতা বহু বছর ধরেই জনস্বার্থের ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ, দুর্নীতি উন্মোচন এবং সামাজিক সমস্যা হাইলাইট করার ভূমিকা রেখেছে। বিগত দিনে যেখানে বেশীরভাগ গণমাধ্যম ফ্যাসিস্ট রেজিমের পক্ষে অবস্থান নিয়েছিল সেখানে আলোকিত সিলেট সত্যিকারার্থে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রের পক্ষে আলো ছড়িশেছে।

সময়ের প্রয়োজনে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে
অনলাইন প্ল্যাটফর্মেও সরব রয়েছে গণমাধ্যমটি। আলোকিত সিলেট এখন প্রতিনিয়ত এবং দ্রুত, নির্ভরযোগ্য ও বৈচিত্র্যময় সংবাদ সরবরাহ করে থাকে। পাঠ্য, অডিও, ভিডিও ও ডেটা ভিজ্যুয়ালাইজেশন—এই সব মিলিয়ে গণমাধ্যমটি পাঠকদের কাছে এখন বেশ জনপ্রিয়।

একটি দৈনিকের পক্ষে দেড়যুগে পদার্পন করা খুব সহজ কাজ নয়। ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির সকল সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী সহ সকল পাঠকদের শুভেচ্ছা জানাই। দৈনিক আলোকিত সিলেট সত্যের পথে অটল থাকবে, এমন প্রত্যাশা রইল।

(লেখক : পরিচালক ও সহকারী সম্পাদক, আজকের সিলেট ডটকম)

শেয়ার করুন