,

19 July 2026, 6:36 PM

কুয়েতে বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের হামলা

আপডেট টাইম : July 19, 2026 6:36 PM



শেয়ার করুন

অনলাইন ডেস্ক

দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো কুয়েতে একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এতে স্থাপনাটির কয়েকটি অংশে আগুন ধরে যায়।

ক বিবৃতিতে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় প্ল্যান্টটির উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যুৎ উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মন্ত্রণালয় জানায়, দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোর পরিস্থিতি মূল্যায়ন ও দ্রুত পুনরুদ্ধারের প্রচেষ্টাও চলছে।

এর আগে বৃহস্পতিবারও একই ধরনের একটি হামলায় একই বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্রে আগুন ও ক্ষয়ক্ষতি হয়েছিল।টানা দ্বিতীয় হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি ও পানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন