7 May 2022, 4:25 PM
ডেস্ক নিউজ: ছাতকের আহমদ মোন্তাকিম মাহবুব (লাজিম)
হ্যারিংগে কাউন্সিলের হোয়াইট হার্ট লেইন (লন্ডন) ওয়ার্ডে লেবার দলীয় প্রার্থী হয়ে কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের কুইন্স ম্যারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সভাপতি তিনি। অত্যন্ত মেধাবী। আহমদ মোন্তাকিম মাহবুব ছাতক শহরের বাসিন্দা গরীবের ডাক্তার নামে খ্যাত দি আজাদ ক্লিনিকের স্বত্তাধিকারী ডাক্তার গোলাম মন্তকার নাতি। ব্যারিস্টার গোলাম জিলানী মাহবুব পাপলুর জেষ্ঠ্য সন্তান, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটের সহযোগী অধ্যাপক ডা. গোলাম রব মাহমুদ শোয়েবের ভাতিজা।গত বৃহষ্পতিবার নির্বাচনে প্রথম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন আহমদ মোন্তাকিম মাহবুব। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।