,

16 February 2022, 10:09 AM

কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী মারা গেছেন

আপডেট টাইম : February 16, 2022 10:09 AM



শেয়ার করুন

উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী মারা গেছেন। মৃত্যুকালে এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর।

বুধবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি।
অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া বাপ্পি লাহিড়ী একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক।
১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি সিনেমা জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ীর। হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান।
২০২০ সালে তার শেষ গান ‘বাগি- ৩’ এর জন্য। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ি-দু’জনেই সংগীত জগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা, বাবার কাছেই পান প্রথম গানের তালিম। মা-বাবা নাম দিয়েছিলেন অলোকেশ, কিন্তু জনপ্রিয়তা পান বাপ্পি নামে।

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। তারপর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন। সুর দিয়েছেন। শরীরে প্রচুর সোনার গয়না পরতে ভালোবাসতেন। বলতেন, ‘আমার ভগবানের নাম সোনা!’ ছিল গায়কির নিজস্ব কায়দা, যা তাকে হিন্দি ছবির জগতে অনন্য পরিচিতি দিয়েছিল। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান।

বাপ্পি লাহিড়ী রাজনীতিতেও নেমেছিলেন। বিজেপিতেb যোগ দিয়ে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে ভোটেও লড়েছিলেন। কিন্তু রাজনীতিতে কখনওই স্বাচ্ছন্দবোধ করেননি তিনি।
বাপ্পি লাহিড়ীর
জন্ম
অলোকেশ লাহিড়ী
২৭ নভেম্বর ১৯৫২ (বয়স ৬৯)
জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত
মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২২ (বয়স ৬৯)
পেশা
সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী
কর্মজীবন
১৯৭২–২০২২
দাম্পত্য সঙ্গী
চিত্রানী লাহিড়ী
সন্তান
রেমা লাহিড়ী
বাপ্পা লাহিড়ী
পিতা-মাতা
অপরেশ লাহিড়ী (পিতা)
সঙ্গীত কর্মজীবন
উদ্ভব
কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত
ধরন
চলচ্চিত্র সঙ্গীত, থিয়েটার, ডিসকো, রক, পপ, ক্ল্যাসিকাল
বাদ্যযন্ত্রসমূহ
তবলা, পিয়ানো, ড্রামস, গিটার, ঢোল
লেবেল
বিএল সাউন্ড, সারেগামা, টি-সিরিজ, ভেনাস রেকর্ডস এন্ড টেপস, টিপস ইন্ডাস্ট্রীজ, ইউনিভার্সাল মিউজিক গ্রুপ

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন