শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৪ পূর্বাহ্ণ

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১২:০৪ পূর্বাহ্ণ



শেয়ার করুন

বৃহস্পতিবার ঐতিহ্যবাহী পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান -২০২২ পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নিশারুল আরিফ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিতোষ ঘোষ অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) , এসএমপি, সিলেট, মোঃ শফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এসএমপি, সিলেট, মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) এসএমপি সিলেট, জাহাঙ্গীর কবীর আহাম্মদ আঞ্চলিক উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা- সিলেট অঞ্চল , সিলেট, মোঃ আফতাব চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম এবং সঞ্চালনায় ছিলেন সহকারি প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, সিনিয়র শিক্ষিকা রমা রানী চক্রবর্ত্তী,সহকারি শিক্ষক সেলিম আহমদ ও সহকারি শিক্ষিকা জুমারা জান্নাত। ক্রীড়া কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো: শাহাদাত হোসেন । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণ ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তৃতায় ক্রীড়া অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ক্রীড়া নৈপুণ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূষসি প্রশংসা করেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন । করোনা অতিমারীর মাঝে সবাইকে ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানোসহ পরিশেষে সভাপতি অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন