১১ নভেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ
লিডিং ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ বিভাগের আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের গেট টুগেদার ও কালচারাল নাইট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বরে ২০২৫) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত গেট টুগেদার ও কালচারাল নাইট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সন্তুষ্ট হয়ে এসময় তিনি বলেন, পাবলিক হেলথ গ্র্যাজুয়েটগণ বিষয়ভিত্তিক জ্ঞানার্জনের মাধ্যমে যেমনিভাবে তাদের ব্যক্তিগত ও কর্মজীবনে সুফল পাচ্ছেন তেমনিভাবে সমাজ ও পরিবারের প্রতিও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেইসাথে জনস্বাস্থবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত লিডিং ইউনিভার্সিটির এমপিএইচ গ্র্যাজুয়েটগণ লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের অগ্রযাত্রায় তাদের ভূমিকা উল্লেখযোগ্য, তাই তাদের সাথে যোগাযোগ রাখার জন্যও তিনি পাবলিক হেলথ বিভাগকে পরামর্শ প্রদান করেন। তিনি এমপিএইচ মতো প্রয়োজনীয় একটি বিষয়ে লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য মহোদয়ের সহধর্মিনী হাসিবা তাজ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ইকবাল আহমেদ চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. হালিমা বেগম, সহকারি অধ্যাপক মো. রাশিদুল হাসান এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন এমপিএইচ প্রোগ্রামের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী বিষ্ণু প্রসাদ চন্দ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সহকারি অধ্যাপক মো. রাশিদুল হাসান শিক্ষার্থীদের মধ্যে ৩য় সেমিস্টারের অনুস্কা রয় ৪র্থ সেমিস্টারের রতনা, মারুফ বিল্লা, ১ম সেমিস্টারের শাহ বিলকিস আক্তার এবং অনিক দেব নাথ। কবিতা আবৃত্তি করেন ২য় সেমিস্টারের মারুফ হোসেন এবং মো. ফরহাদ। ইংরেজি কবিতা ১ম সেমিস্টারের জাহিদা খানম। তাছাড়া আরো ছিল অতিথি শিল্পী সায়িদ আহমদ হাসানের গান এবং শাহরাদ হাসানের মনোমুগ্ধকর নাচ পরিবেশনা।