15 September 2026, 10:30 AM
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ১৮ বছর পূর্ণ করে ১৯তম বছরে পদার্পণ করেছে দৈনিক আলোকিত সিলেট। এ উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ছাতকের চিলিজ রেস্টুরেন্টে দৈনিক আলোকিত সিলেটের ছাতক অফিসের আয়োজনে এ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার তানভীর আহমদ জাকিরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ গোলজার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক বন বিভাগের বিট কর্মকর্তা কে. বি. এম. ফেরদৌস, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাজিদুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা কবির আহমদ লতিফী, এসসিপি সিলেট জেলা নেতা আজমল হোসেন, কোম্পানিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাইম আহমদ এবং দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার মাহফুজ কাওছার সাদী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাজু তালুকদার।
অনুষ্ঠানে বিএনপি নেতা সৈয়দ হাজী জুনেদ আহমদ, ব্যবসায়ী হাজী লুলু মিয়া, ছাতক ফাঁড়ির সভাপতি মো. মানিক মিয়া ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, ছাতক একতা ফ্রেন্ডস্টাফের সভাপতি আল আমিন, সাবেক সভাপতি তানভীর হাসান জাহেদ, যুব ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাসান আহমদ, শ্রমিক নেতা এনামুল হক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কৃষ্ণ দাস রায়, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার দেবল রায়, সমাজসেবক কাজল মিয়া, ছাতক ডেকোরেশন কমিটির সভাপতি সিদ্দিক আহমদ হৃদয়, সাংবাদিক আমীর আলী, তমাল পোদ্দার, এ. আর. ছায়েম, মোহাম্মদ জানে আলম, আরিফুর রহমান মানিক, সেলিম মাহবুব, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক এমরান হাসান এবং শিক্ষানবিশ সাংবাদিক রাব্বি হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে দৈনিক আলোকিত সিলেট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছে। গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়ন-অগ্রগতিতে পত্রিকাটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।