শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ জুন ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ণ

সিলেট মহানগর এনসিপির পূর্ণাঙ্গ সমন্বয় কমিটি ঘোষণা

আপডেট টাইম : জুন ১৯, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ



শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগরের জন্য ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। প্রধান সমন্বয়ক হিসেবে আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর সহযোগী হিসেবে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন মোহাম্মদ নুরুল হক, প্রকৌশলী আদনান তৈয়ব, মুস্তাক আহমদ, কিবরিয়া সারওয়ার, নাঈম শেহজাদ, তারেক আহমেদ বিলাস এবং অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল।

কমিটির এই ঘোষণা দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সরজিস আলম যৌথভাবে প্রদান করেন। দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমে জানান।

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন কামরান জায়গীরদার, অনামিকা দেব, ডা. মোহাম্মদ নুরুল আবসার বদরুল, সুলতান হোসেন মিজান, মোঃ সাদী জামালী, ফুয়াদ হাসান, সজল আহমদ, নওশাদ আহমদ চৌধুরী, নূরুল হুদা, মামুন রশীদ, জাকির হোসেন, সায়মন সাদিক জুনেদ এবং নাজিম উদ্দিন।

জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে যে, এই নবগঠিত সমন্বয় কমিটি সিলেট জেলার সংগঠনকে আরও সুসংগঠিত করে মানুষের পাশে দাঁড়াবে এবং জাতীয় স্বার্থে গঠনমূলক কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ার করুন