বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১ জুন ২০২৬, ৫:২০ অপরাহ্ণ

জৈন্তাপুরে ঢুপী সমাজ কল্যাণ যুব সংঘ (সারীঘাট)’র দ্বি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন

আপডেট টাইম : জুন ১, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ



শেয়ার করুন

 

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলার ঢুপী সমাজ কল্যাণ যুব সংঘ (সারীঘাট) রেজি নং-১৩৮২/২৫-এর দ্বি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে।
(৩০ মে-শনিবার) সারীঘাট উত্তরপার ট্রাক চালক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে শামীম আহমদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আব্দুল মালিক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি হাবিব আহমদ, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন লস্কর, সাংগঠনিক সম্পাদক নূরুল হক, অর্থ সম্পাদক মিজান আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ফরিদ আহমদ, দপ্তর সম্পাদক মো: তাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মারুফ আহমদ, প্রচার সম্পাদক অলক চন্দ্র পাল ও কার্যকরী সদস্য সায়মন আহমদ।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হাজী নূর উদ্দিন, সহকারি নির্বাচন কমিশনার ছিলেন আব্দুল মান্নান, মো: ইয়াহিয়া, ডা: আজির উদ্দিন, আব্দুস শুকুর ও বশির আহমদ। সকাল ৯ টা বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন মাষ্টার রিন্টু চন্দ্র পাল, সহকারি ফরিদ আহমদ। দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজন সহ সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের আহবায়ক আমীর উদ্দিন, যুগ্ম আহবায়ক কবির আহমদ, সদস্য মুদছির আলী।
নির্বাচন পরিদর্শন করেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাহাদ উদ্দিন সাদ্দাম, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, সমাজসেবী সিব্বির আহমদ, সাংবাদিক তোফায়েল আহমদ, মুক্তাদির আল সেলিম, ছাত্রনেতা মুহিবুর রহমান মাহি।

শেয়ার করুন