,

3 February 2022, 2:41 PM

রিয়াজের শ্বশুরের ভিডিও ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ

আপডেট টাইম : February 3, 2022 2:41 PM



শেয়ার করুন

মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮) ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনার ভিডিও ৬ ঘণ্টার মধ্যে সকল সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির প্রতি এ আদেশ দেন। এছাড়া এই ভিডিও যে কোনো ধরণের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বিটিআরসিকে এ বিষয়ে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

শেয়ার করুন